জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ে গাইডলাইন সেমিনার

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২২:০৬

‘শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি অঞ্চলের উন্নয়নের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বোর্ড পরীক্ষা বিষয়ক গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় পরিচিতিমূলক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস) সোমবার শহরের আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করে।

 


এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। সেমিনার শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার