প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২১:৫৫
জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রুকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরপ্রাপ্ত) মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি ও আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্যসচিব আসাদ নূর সাদী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত ও এমদাদুর রহমান হিরন এবং সদস্য আতিকুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ইসলাম নয়ন, ভীমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিক নূর, উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের ও বেহেলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আখরাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের লাখো নেতাকর্মী জেল—জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এত নির্যাতনের পরও যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং আপসহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাঁরা আন্দোলন—সংগ্রামে সক্রিয় ছিলেন বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ভ্যানগার্ড হিসেবে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর ভিত্তি পেয়েছিল। তারেক রহমানের নেতৃত্বেও বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। দেশি—বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে জামালগঞ্জের প্রধান সড়কে একটি র্যালি বের হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন