প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৪১
ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মানিক পেশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অন্যায় ও অমানবিক।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন