শাল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৪৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাল্লা উপজেলায় যুবদলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শাল্লা উপজেলা যুবদলের উদ্যোগে  কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব রুবেল আহমেদ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, বিএনপি নেতা হাজিরুল ইসলাম আজহার, যুবদল নেতা আমির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুবসমাজ যে কোনো দেশের উন্নয়ন ও পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। তাই যুবদলের নেতাকর্মীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদ্‌যাপনের দিন নয়, এটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নতুন করে শপথ নেওয়ার দিন। দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার