৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:২৪

এসআরবি- ৯ এর অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিবলু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি—৯—এর সিপিসি—৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 


এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় এসআরবি’র উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে ইয়াবা থাকার কথা জানালে দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা একটি কালো রঙের বায়ুরোধক প্যাকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. শিবলু সুনামগঞ্জ পৌর শহরের দক্ষিণ আরপিননগরের মৃত. সরাব মিয়ার ছেলে।

 


এসআরবি’র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ অক্টোবর) সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার