জগন্নাথপুর

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:২৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবদলের  উদ্যোগে আনন্দ  র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় পৌর পয়েন্ট থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। 

 


উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ—সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম—আহবায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জান বাদশা, মোহাম্মদ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, পাইলগাও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। 

 


এসময় উপস্থিতি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ম—আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ম—আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম—আহবায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক কামালী, সদস্য রুহেল চৌধুরী, আল আমিন, আবুল হাসনাত আমির রুকন মিয়া প্রমুখ।
পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যুবদলসহ বিএনপি পরিবারের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনতা রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মুজিব জাহান রক্ত কেন্দ্র, সিলেট। 

 


এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের আয়োজন আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপন করা হয়। র‌্যালি শেষে পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম—আহবায়ক তারেক মিয়ার পরিচালনায় পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম—আহবায়ক হেলাল মিয়া, আবুল হোসেন রাব্বি প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার