প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:২৯
ছাতক উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ছাতক—দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসার অফিসের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন।
পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নোমান ইমদাদ কাননের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক—দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার জসিম উদ্দিন সুমেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, আব্দুল কাইয়ুম, ফয়জুল আহমদ পাবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন।
এছাড়াও বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়ন যুবদল নেতা আব্দুস শহিদ শিপলু, ছাতক সদর ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, যুবদল নেতা গোলাম রব্বানী, সিংচাপইড় ইউনিয়ন যুবদল নেতা রাজিকুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন যুবদল নেতা সুয়েব আহমদ, নোয়ারাই ইউনিয়ন যুবদল নেতা রুমান তালুকদার প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালারুকা ইউনিয়ন যুবদল নেতা রবিউল হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, নুরুল হোসেন কুতুবুর রহমান, মাসুক মিয়া, আব্দুল আজিজ, ছায়াদ মিয়া, জাসাসের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, যুবদল নেতা মজনু মিয়া, সুয়েব আহমদ, সিরাজ মিয়া, বিপ্লব পাল, দিলোয়ার হোসেন ইমরান, রাহেল আহমদসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন