১০ দফা দাবিতে জমিয়তের লিফলেট বিতরণ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দাওয়াতি পক্ষের ১০ দফা আহ্বানসংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

 


লিফলেটে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, কওমি সনদের স্বীকৃতি অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, নবী—রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের সম্মান রক্ষায় আইন প্রণয়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধসহ ১০টি দাবি তুলে ধরা হয়।

 

 

 

 


লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহাব, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নূর হোসাইন, পৌর জমিয়তের সভাপতি ও জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সদর উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মুফতি আব্দুল বাসিত, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মুফতি জিয়াউল হক, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী বর্মাউত্তরী, মাওলানা আরশাদ নোমান, মুফতি মোস্তফা কামাল শিহাবী, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা আজমল হোসাইন, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা আমীরুল ইসলাম, হোসাইন আহমদ ও মোহাম্মদ উজ্জ্বল সহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

 


এ সময় নেতৃবৃন্দ বলেন, জমিয়তের আদর্শ ও দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দাওয়াতি পক্ষের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাঁরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনের ১০ দফা দাবি ও আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি এসব দাবির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার