প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩৯
শেখ হাসিনাসহ ২৮ অক্টোবরের
সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, এ দেশের মানুষের ওপর জুলুম—নির্যাতন চালিয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি—বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত—শিবিরের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সরকারকে অবিলম্বে শেখ হাসিনাসহ ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
বুধবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল—পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামছ উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোনো ভুঁইফোঁড় সংগঠন নয় যে উড়ে যাবে, জামায়াত খড়খোটা নয় যে নদীর ে¯্রাতে ভেসে যাবে। জামায়াতকে যারা নিঃশেষ করতে চেয়েছে, তারা নিজেরাই হারিয়ে গেছে। ইতিহাস বারবার সেই শিক্ষাই দিচ্ছে। কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না।
তিনি আরও বলেন, গ্যাস, সার, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের প্রচার বিভাগীয় সেক্রেটারি মো. নূরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশ পরিচালনা করেন সদর ও পৌর জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরী এবং মাওলানা মো. মিজানুর রহমান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন