প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২২:১৯
বিশ্বম্ভরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়কক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। উপজেলা জনস্বাস্থ্য উপ—সহকারী প্রকৌশলী মো. ইসহাক আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. উজির মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন