উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২২:২৬

মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জেলা কমিটির সভাপতি ও নারীনেত্রী শীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মানব চৌধুরী, আরতি পাল।

জেলা সংসদের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদ আলোচনা পর্বের সঞ্চালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রুপা চন্দ, দপ্তর সম্পাদক পূর্বা চৌধুরী, সংগীত সম্পাদক সায়মানুল ইসলাম সজিব, সদস্য চাঁদনি ও পুতুল। এছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজ উদীচীর সভাপতি তুর্য দাস ও সহসাধারণ সম্পাদক প্রমিলা দাস উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় উদীচী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক চেতনা বিকাশ ও মুক্তবুদ্ধির সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে নিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে তাঁরা উদীচীর ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার