জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ২০:২৭

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এই সভা হয়। সংবাদপুর গ্রামের মুরুব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, যুবদল নেতা ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা ও জামালগঞ্জ থানার এসআই মোহন মিয়া।

 


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী। তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

 


ওসি আরও বলেন, রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত থানায় খবর দিতে হবে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জামালগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার