প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:২২
নিকাহ রেজিস্টারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কাজী অফিসে সভা হয়। জেলা সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ ও কাজী মাওলানা আব্দুল মুকিত।
সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা কাজী আ.ন.ম. শারফুল বাশার, কাজী মাওলানা আইয়ূব আলী, সহ—সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, কাজী মাওলানা মনির উদ্দীন, কাজী মাওলানা হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা রহমত আলী।
এছাড়াও বক্তব্য দেন কাজী মো. ইছহাক মিয়া, কাজী মাওলানা তাহির আহমদ, কাজী মাওলানা সৈয়দ আহমদ, কাজী মাওলানা ফিরোজ আলী, কাজী মো. আবু মুসা সিদ্দিকী, কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা আব্দুল হান্নান, কাজী এরশাদ মিয়া, কাজী মো. দেলোয়ার হোসেন, কাজী মাওলানা তাজুল ইসলাম, কাজী মো. নুরুন্নবী, কাজী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, নিকাহ রেজিস্টারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে আগামী ৭ ও ৮ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসময় মানববন্ধন কর্মসূচি সফল করতে দেশের সকল নিকাহ রেজিস্টারদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন