প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক এর সভাপতিত্বে ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাছুম মাহমুদ তালুকদার, সদস্য এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান উকিল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন, বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজির আহমদ, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, ভীমখালী ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোনায়েম দুলদুল, হুসেন আলী, সাচনা বাজার ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য আব্দুন নূর আখুঞ্জি, উত্তর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম,সাবেক সদস্য জিয়াউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, মেহেদী হাসান রুকন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বলেন, জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠন সম্মিলিত ভাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন