শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৩

শান্তিগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়নগুলোর ১ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।

 


বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবাদুর রহমান এবাদ। ইউপি সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সাবেক সহসভাপতি লুৎফুর রহমান ও আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, আরজক আলী মেম্বার, সদস্যসচিব নূর উদ্দিন, সজল দেব, জেলা কৃষকদলের সদস্য ফারুক মিয়া ও জেলা যুবদলের সদস্য তুরন খানসহ স্থানীয় নেতারা।

 


এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য রুকন উদ্দিন, জাহাঙ্গীর আলম মেম্বার, শামসুল ইসলাম, আবুল খয়ের, চেরাগ আলী ও আফরোজ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুপুর ১টায় দরগাপাশা ইউনিয়নের ভমবমি বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান মোতাওয়াল্লী। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুলসহ আরো অনেকে। বিকালে ১নং ওয়ার্ডে উদ্বোধনের সময় ইউপি চেয়ারম্যান সুফি মিয়াও উপস্থিত ছিলেন।
এ সময় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের পাশাপাশি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এ ছাড়া উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নসহ সবকটি ইউনিয়নেও একই কর্মসূচির উদ্বোধন করা হয়। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাকর্মীরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার