প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২৩:০০
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়ামনস্ক প্রজন্ম গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং ছাতকে নতুন কু্ড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া সহ বিভিন্ন সরকারি উপজেলা দপ্তরের কর্মকর্তা।
রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব,বিএনপি নেতা,নুরুল ইসলাম,আমিন উদ্দিন,আলী হোসেন মানিক,উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ,পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব,পারস্পরিক সহযোগিতা, অধ্যবসায় ও সহনশীলতার শিক্ষা দেয়। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন উপস্থিত নেতৃবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন