শটগান, মাদকদ্রব্যসহ ১৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:২৭

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—এর ৪৮ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় একনালা ও দুইনালা শটগান, কার্তুজ, মদসহ প্রায় ১৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। ৫ নভেম্বর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী প্রতাপপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১টি একনালা শটগান, ভারতীয় ১টি দুইনালা শটগান, ৫ রাউন্ড গুলি, ১৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

 


এছাড়াও সীমান্তবর্তী অন্যান্য পয়েন্টেও পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা। নিয়মানুযায়ী এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 


বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ৫টি উপজেলার দীর্ঘ ৮১ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী—শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ও বালু—পাথর উত্তোলন বন্ধে নিয়মিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে মহাপরিচালকের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩ মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকার মাদকদ্রব্যসহ মোট ৪১ কোটি ২ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬টি এয়ার রাইফেল, ৩টি শটগান এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

 


সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে ৪৮ বিজিবির এমন কড়া গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার