স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:০৯

সংগৃহীত ছবি 

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারকে।

 

 

২৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গো ও জাস্টিন গ্রিভসের ব্যাটে শুরুটা ভালো হয় ক্যারিবীয়দের। কিন্তু সাদমানের চোট দিনের শুরুতেই ধাক্কা হয়ে এল বাংলাদেশের জন্য।

 

 

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি আলতো করে লেগ সাইডে ফ্লিক করেন জাঙ্গো। সীমানার দিকে যেতে থাকা বল ঠেকাতে দৌড় দেন সাদমান। তবে বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার।

 

 

চিকিৎসকেরা মাঠে এসে সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেন। বাঁ পায়ের জুতা খুলে দেওয়া হলেও যন্ত্রণায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

 

 

এর আগে মিরপুর টেস্টেও স্ট্রেচারে করে মাঠ ছাড়ার ঘটনা দেখা গেছে। দৌড়ে রান নিতে গিয়ে ক্রাম্পের শিকার হন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। সিলেট টেস্টেও স্বাগতিক দলের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার