প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪৫
ধর্মপাশায় গুরুকুল ও গীতা শিক্ষালয় নামক একটি ধমীর্য় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় থানা রোডস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে স্থানীয় সনাতনী সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ শিক্ষালয় ১০৮টি প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব অরুণ চৌধুরী। সনাতনী সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক পরিচালনা দুর্জয় কুমার ভৌমিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সহ—সভাপতি মতিলাল দেবনাথ, সনাতনী সংস্কৃতি ও সামাজিক সংগঠনের উপদেষ্টা দেবাশীষ চৌধুরী মিঠু, সভাপতি চয়ন কান্তি দাস, শিক্ষালয়ের শিক্ষক তনয় কান্তি চক্রবর্তী পিন্টু ও ধীরাজ চন্দ্র সিংহ তুয্যর্।
অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার গুরুত্ব তুলে ধরেন। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে গুরুকুল ও গীতা শিক্ষালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপজেলার সনাতন সম্প্রদায়ের নারী—পুরুষ, কিশোর—কিশোরীসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১১ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গীতা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে গীতা সরবরাহ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন