মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ‘মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬’। শুক্রবার মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম—এর উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

 

 

 


পরীক্ষা চলাকালে বিভিন্ন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভূমি কর্মকর্তা জহুর আহমেদ, মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান তহুর, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী কামাল হোসেন এবং বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রভাষক মাইনুল ইসলাম।

 


কেন্দ্র পরিদর্শনকালে তারা পরীক্ষার সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি এলাকায় শিক্ষার ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


আয়োজক সূত্রে জানা যায়, মাইআপ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য কেবল মেধাবী শিক্ষার্থী নির্বাচন কিংবা বৃত্তি প্রদান নয়; বরং স্থানীয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো, পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতের জন্য যোগ্য ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার পথ তৈরি করা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার