প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭
কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা
হাসপাতালে ভর্তি আরিফুল হক চৌধুরীকে দেখে শারীরিক অবস্থার খোঁজখবর নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের মাউন্ড এডারা হাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর হঠাৎ অসুস্থতায় কয়েকদিন পুর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে মন্ত্রী ভর্তি আছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে সিলেটে তার নির্বাচনি এলাকায় গিয়ে হঠাৎ অসুস্থবোধ করলে তাৎক্ষণিক সিলেট নগরীর আখালিয়ায় বেসরকারি হাসপাতাল মাউন্ড এডোরায় ভর্তি করা হয়। প্রথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা মন্ত্রীকে কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় গত কয়েকদিন একটানা কর্মব্যস্ত থাকায় এমন অসুস্থতার মুখে পড়েছেন। গত রাতে ঢাকা থেকে সিলেটে এসে সকালে আবার তিনি তার নির্বাচনি কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। সেখানে দুপুরবেলা বুকের ডান দিকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তার শরীর ঘেমে যাচ্ছিল। এ সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে পূর্ণ বিশ্রামে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।’এদিকে, মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে দেখতে গিয়েছেন সিলেট সফরে থাকা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তারা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
সিলেট থেকে আরো পড়ুন