শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২৩:১০

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, আধা—সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান।

 


সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ এবং উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

 


বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, ইলিয়াছ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার