কথা, কবিতা, নৃত্য ও গানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩

হেমন্তের সন্ধ্যা। কথা, কবিতা, নৃত্য ও গানে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। বন্ধুসভার আয়োজনে ছিল প্রথম আলো'র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে অংশ নেন প্রথম আলোর সুহৃদ-শুভান্যুধায়ীরা।
শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

 

 

 


সুনামগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, কবি মুরশেদ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে,  শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবির, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, বন্ধুসভার সাবেক সভাপতি শাহজাহান আলম সিদ্দিকী, বর্তমান সভাপতি সৌরভ সরকার।
গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সোহেল রানা, রিতা আচার্য। নৃত্য পরিবেশন করেন নূরফিজা হক নওরিন ও দেবলীনা তালুকদার, কবিতা আবৃতি করে বন্ধুসভার বন্ধু সাফওয়ান হাসান, জুবিন তালুকদার ও বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্রে ছোট্ট বন্ধুরা।

 

 

 

 


বক্তারা বলেন, প্রথম তার নীতি থেকে সরেনি। সব সময় সত্য বলেছে। বলছে। যে কারণে সব সরকারের সময়ে ক্ষমতাসীনদের রোষানলে পড়েছে। তাঁদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, মানুষ প্রথম আলোর প্রতি আস্থা ও বিশ্বাস রাখে। তাই লাখো পাঠক প্রথম আলোর সঙ্গে আছে। প্রথম আলো সত্যের পক্ষে কথা বলবে, ভয়ভীতি উপেক্ষা করে সত্য প্রকাশে অটল থাকবে এটা সবাই প্রত্যাশা করে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার