ধর্মপাশায় মাদক মামলার পলাতক আসামি কামাল গ্রেফতার

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৩৯

ধর্মপাশায় মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক কামাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 


শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের মড়লপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল মিয়া ওই গ্রামের মৃত আরফান আলীর ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ধর্মপাশা থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ২০১৮ সালে ধর্মপাশা থানায় দায়ের করা একটি মাদক মামলায় কামাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কামাল নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

 


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,মাদক মামলায় পলাতক আসামি কামাল মিয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার