ছাতকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২৩:১১

ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল প্রমুখ।

 


বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে আলোচনা করেন তারা।

 


বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে অবগত নন। তাই বিভিন্ন সভা—সমাবেশ, প্রচার—প্রচারণা এবং পাঠ্যসূচিতে দিবসটির ইতিহাস অন্তর্ভুক্তির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এ সম্পর্কে জানাতে হবে।

 


আলোচনা সভা শেষে উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার