সুনামগঞ্জ সরকারি কলেজে তাহিরপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২১:৫৬

সুনামগঞ্জ সরকারি কলেজে তাহিরপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ (সুসক)-এর উদ্যোগে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজিদুর রহমানের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন সাদিকুল ইসলাম বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান সাকিব ও আজিজুর রহমান, সদস্য আরাফাত ইসলাম, নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর একে একে সদস্য ফরম বিতরণ, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ কার্যক্রম এবং শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়। সবশেষে আহ্বায়কের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভায় নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয়। নতুন সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

উপস্থিত সবার অংশগ্রহণ ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার