প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
এদিকে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।
জানা যায়, আগামী ১২ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ১২ ডিসেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কয়লা আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন