প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:১২
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১০টি সীভ বা রোটর জব্দ এবং ৩টি স্টীলবডির নৌযান আটক করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত স্টীলবডির তিন মালিককে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীর জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন