কবিতা

জীবিত লা‘শের কথা \ চতুর্থ সর্গ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:০৭

৪৪ 
তারা আজিজ অথবা বেনজির তল্পিতল্পা কাঁধে  চলে গেছে চুপিচুপি 
দিন যায় কথা থাকে ইতিহাসে ঘটে এই মতো কতো দারুণ কারচুপি
মাটিচাপা গুপ্তধন লুটে নিতে ক্ষত্রিয়রা ধরে ধরে নাশে ভৃগুদের 
মাতৃগর্ভনষ্ট করে বংশলোপে তৎপর কথা বটে মহাভারতের 

ইতিহাসে আত্মসাৎ দ্বেষ দাঙ্গা যুদ্ধ সহোদর কুরুক্ষেত্র পরিণতি
হিরোসাকি নাশ ইরান—মেরিকা জঙ্গযখ কতো তার নাহিক বিরতি 
অর্থলোভী মানুষেরা সভ্যতার উষালগ্ন থেকে চরে খায় চারিভিতে 
 মানুষেরা যুগে যুগে খুনী হতে করে নি কসুর পরধন কেড়ে নিতে 

হত্যা হরণ না করে ধনী হতে গিয়ে কউ ধনলাভ কখনও করে না 
সহিংস না হয়ে কেউ ধনকীর্তিযশমান পায় এই জগতে দেখি না   
সীমান্ত পেরিয়ে গেলে হাত বাড়িয়েই আছে চোরে চোরে চোরতুতুভাই 
ভিন দেশে থাকে তারা চুরি করে বাঁচে কিন্তু গোত্রে গোত্রে তফারেন্স নাই   

পলাতক চোরদের চোরতুতু ঢের ভাই বিশ^ জুড়ে ছিল আর আছে
প্রতি পলে প্রশ্ন তোলে তারা ‘আত্মসাৎ এড়িয়ে কে এই পৃথিবীতে বাঁচে ?’ \ 
সুনামগঞ্জ \ ১০ অক্টোবর ২০২৬

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার