বিশ্বম্ভরপুরে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:১০

বিশ্বম্ভরপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান—অংশ)’ এবং বারটান আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

 


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনও প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক।
প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুশফিকুছ সালেহীন।

 


উদ্বোধনী দিনে প্রথম গ্রুপে বিভিন্ন দপ্তরের মাঠকর্মী, শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধিরা অংশ নেন। এতে উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল—মাদ্রাসার শিক্ষক, ইমাম, পুরোহিত, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মাঠকর্মী, এনজিও কর্মীসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এছাড়া একই দিনে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আরও ৩০ জন কৃষক—কৃষাণীকে নিয়ে গঠিত দ্বিতীয় গ্রুপেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।


প্রশিক্ষণের প্রথম দিনে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক মৌলিক ধারণা, পুষ্টি উপাদানগুলোর কাজ, উৎস এবং প্রয়োজনীয় পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পুষ্টিসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত এবং পরিষ্কার—পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার