প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:০১
সুনামগঞ্জ সদর উপজেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ১ ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ না করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই জরিমানা করা হয়।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল ও সকল ধরনের অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন