পরিবেশবান্ধব বিদ্যালয় গড়তে সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:০০

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ বিদ্যালয় গড়ে তুলতে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সঙ্গে সমঝোতা স্মারক  করেছে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়েছে সবুজ বিদ্যালয় কমিটি।


বিদ্যালয়কে সবুজায়ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


মঙ্গলবার  দুপুরে  বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সবুজ বিদ্যালয় কমিটির পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষে তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান এতে স্বাক্ষর করেন। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার পাভেল আহমেদ, ইউপি সদস্য আলী আবদাল খোকন, বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি জুনায়েদ আলম, সহকারী শিক্ষক হোসেন আহমদ আহমদ তৌফিক, হাসিনা আক্তার হ্যাপি, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম, নুর মিয়া প্রমুখ। 


গঠিত সবুজ বিদ্যালয় কমিটির সভাপতি করা হয়েছে প্রধান শিক্ষক রওশনারাকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিককে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার