প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৪৬
সিলেট শহর থেকে রাকান আহমেদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে দিরাই উপজেলার দাউদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ তালুকদারের মেয়ের দিকের নাতি।
পরিবার সূত্রে জানা যায়, রাকান সিলেট নগরের লাভলী রোড এলাকায় বাবা—মায়ের সঙ্গে বসবাস করত। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে। তবে এরপর আর বাসায় ফেরেনি। দুপুর ২টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাকান সেদিন স্কুলেও যায়নি।
এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
কোনো হৃদয়বান ব্যক্তি রাকানের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের পক্ষ থেকে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৩০২০০৩৫৫৫
উপজেলার খবর থেকে আরো পড়ুন