বিভ্রান্তি রোধে সতর্ক থাকুন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৫৩

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্প্রতিক সময়ে প্রতিহিংসামূলকভাবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো গুজব ছড়ালে তা যাচাই করতে হবে। এছাড়া শিশু ও শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যবহারে সতর্ক থাকার এবং পিতা—মাতার অনুমতি ছাড়া মোবাইল ব্যবহার থেকে তাদের বিরত রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

 


মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


উপজেলা নির্বাহী অফিসার সাকিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা অফিসের স্টাফ দিলীপ রঞ্জন দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাদাঘাট (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, উপজেলা বিএনপি নেতা ও সাবেক প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ এবং এনটিভি প্রতিনিধি জিয়াউর রহমান।

 


এ সময় উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাফিনুর রহমান আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন, বিএনপি নেতা মদিনা আক্তার, মো. নজরুল ইসলাম, আব্দুল হাই, জামায়াত ইসলামী নেতা হোসাইন আহমদ, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. রমজানুল হক, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের সহ—অধ্যাপক মো. নুরুল আমিন ও প্রভাষক মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকৌশলী রজত কান্তি দাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র—ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


জেলা প্রশাসক আরও বলেন, সমাজের বাল্যব বিবাহ, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে দেশ ও জনগণের কল্যাণে সরকারের জনগুরুত্বপূর্ণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মেধা যাচাই পরীক্ষা—২০২৬’—এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসক পলাশে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন এবং উপজেলা প্রশাসন চত্বরে ‘হাওর ভিউ রিসোর্ট’ ও জাদুকাটা—ধোপাজান সংস্কার কাজের উদ্বোধন করেন। সভার শেষে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাকিনা আক্তার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার