ছাতকে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৫৯

ছাতক উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন। 

 


জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল বাকি মুহিতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আহাদ, আতাউর রহমান ইমরান, ফয়জুর রহমান, কয়েছ আহমদ, মতিউর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন এবং গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইয়াছিন প্রমুখ।

 


সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। সেদিন সিপাহী—জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হয়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার