প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৩৮
সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে অক্ষম সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অধীনস্থ যেসব উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে অক্ষম, সেসব নিষ্ক্রিয় ইউনিটের বিরুদ্ধে আমরা শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
নেতৃত্বকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটিগুলো বিলুপ্ত করে নতুন ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন