জামালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:০১

জামালগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রকি ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের জামালগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সদস্য। তার বিরুদ্ধে সুনামগঞ্জে দায়ের করা একটি নাশকতার মামলায় আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এর আগেও পৃথক দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। 


পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রকি ইসলামের বিভিন্ন পোস্ট পুলিশের নজরে আসে। এসব পোস্টে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সুনামগঞ্জে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 


বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রকি ইসলামকে সুনামগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার