প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:০০
সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদী থেকে অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হাবিবুর রহমান বকুল নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে একটি মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন