‘শিক্ষার মানোন্নয়নে কাজ করছি’

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:৩৬

মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু হাই স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি মিলন

ভিডিও ক্যাপশন: স্টাফ রিপোর্টার

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল—খসরু হাই স্কুল’ এর চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

 


এরপর বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কবি মুনমুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, চ্যানেল আইয়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক আহমদ।

 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বারী, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাধব রায়, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রোয়াব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের সড়ক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল—খসরু হাই স্কুলটি বর্তমানে শিক্ষার গুণগত মান ধরে রেখেছে। পিছিয়ে পড়া এই অজপাড়াগাঁয়ে স্কুলটি প্রতিষ্ঠা করায় এবং স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার বিষয়টি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই স্কুল থেকে পড়াশোনা করে অনেকেই আজ দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

 


এ সময় তিনি এলাকার শিক্ষার প্রসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও প্রতিশ্রম্নতি দেন। তিনি বলেন, বর্তমান দুই তলা বিল্ডিং পরীক্ষা—নিরীক্ষা করে উপযোগী মনে হলে এটিকে তিন তলায় উন্নীত করা হবে। এছাড়া একাডেমিক ভবনটি যেন দ্রুত চারতলা সম্পন্ন করা যায়, সেই ব্যবস্থা করা হবে। স্কুলের খেলার মাঠে মাটি ভরাট করে সম্পূর্ণ খেলার উপযোগী করা এবং আসবাবপত্র ক্রয়ের জন্য দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি। পাশাপাশি, রসরাই থেকে স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণসহ লক্ষ্মীপুর ইউনিয়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।

 


এসময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে ছাতক—দোয়ারাবাসীর পাশে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার