কবিতা

জীবিত লাশের কথা: চতুর্থ সর্গ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৫

৪৭ 
প্রমত্ত তাদের কণ্ঠে ছিলো বৈষম্যবিরোধী গানের বিপ্লবী তান 
জনপদ প্রান্তর মাড়িয়ে চলে গেছে যথারীতি গেয়ে গেয়ে গান 
তখ্তে নতুন রাজা শাসন শোষণে দড় সাম্য না—পছন্দ তার
পুঁজির গোলাম তিনি রাজ্য শাসন মুনাফা নিয়ে তার কারবার

আদপে মেক্লের চেলা তিনি এখুনে ট্রাম্পের চেলা বিশ^ নাগরিক
গবিবের রক্ত পানে পুঁজি পুষ্ট হবে তাই তো ব্যবসা সামাজিক 
পুঁজির এমন পূঁজা পৃথিবীতে করে বড় যার ধনের ভাণ্ডার 
ব্যক্তিগত মালিকানা গরিবের নয় কেবল ধনীর অধিকার 

উড়ে এসে জুড়ে বসা কর্পোরেট পুঁজির টেনিয়া শাসক নুতন 
বঙ্গবংশোদ্ভূত রাজা তিনি বঙ্গভূমি ব্যক্তিগত পকেটের ধন 
নিউমুরিং দিতে ট্রাম্পের কব্জায় তুচ্ছ সব কীছু গণতন্ত্র ছার
পুঁজিপদদাস তিনি যাবতীয় পুরস্কার অপেক্ষায় আছে তার 

বঙ্গ যুদ্ধরঙ্গভূমি হলে হবে ট্রাম্পের সঙ্গে কবোষ্ণ কোলাকোলি
অস্ত্র বিক্রি হলে কী আরাম রতিকুঞ্জে হবে বাসাবসি খোলাখোলি 
সুনামগঞ্জ : ২০ অক্টোবর ২০২৬  

 ৪৮ 
এই জিন্দা লাশের জীবন ভালো বটে একুশ শতকী চরাচরে 
ট্রাম্প—পুতিনেরা ভূগোলের মানচিত্র আঁকে যখন নূতন করে
দেশে দেশে গিরগিটি কর্পোরেট পুঁজি ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন পাক
নিউমুরিং চাই ইজারা যদি না চায় জনতা তারা গোল্লায় যাক

ইজারা দেয়ার ঠিকেদারি করে দেশের জগৎশেঠ বসে দেশে  
মোটা অঙ্কের দস্তুরি পেয়ে বসাবসি কুঞ্জবন বানায় বিদেশে 
নিউমুরিং অন্দরে থেকেও হয়ে পড়ে বাইরের দখলি বন্দর 
ভেতরের মানুষেরা মানুষের চেহারায় চরে আসলে বান্দর

বান্দর স্বাধীন কিন্তু পরাধীন হতে ভালোবাসে মানববান্দরে
বান্দরের বাসা বনে নরবান্দরের বাসা গ্রামে অথবা শহরে 
তারা পুঁজির বাজারে পতিতার মতো পণ্য হয়ে শরীর বিকায়
মবোক্রেুসির ঘটনা নিয়মিত করে তেল দেয় পুঁজির চাকায় 

পরদেশির দালাল জগৎশেঠেরা আজও আছে তারা মরে নাই 
দালালির বিনিময়ে বিক্রি হয় নিজে বিক্রি করে দেশ পুরোটাই 

 ৪৯ 
চলে চাপড় চাবুক গুলি কালে কালে পশ্চিম পূর্বকে করে গ্রাস     
খনিতে মজুর মাটি খুঁড়ে মরে স্লাভ হয়ে যায় স্লেভÑ মানে দাস 
যুদ্ধ যুদ্ধ খেলা হিরোসিমা নাগাসাকি নাশ জমি শ্রম মাল চাই
বাজার দখল কেবল মুনাফা চাই আর কীছু হয় না যাচাই 
আট শ’ বছর আগে আয়ারল্যন্ড ব্রিটিশের পদতলে হতো পিষ্ট 
আজও  এক খণ্ড তার যথারীতি আছে ব্রিটিশ দখলে অবশিষ্ট 

  
আদানি মাস্কের বহু যুগ আগে ছিল রোম মেসিডোনিয়ায় তারা 
সিকান্দর মামুদ বা বাবর ছিল পারস্য ভারতে একই চেহারা 
সোনা স্বর্ণমুদ্রা রত্ন লুণ্ঠন উপটৌকন কোহিনূর নামযশ 
অথবা মযূর সিংহাসন চাই সঙ্গে নররক্ত রহিত আপোস 
দেশগ্রাস নয় অন্য দেশে চলে বাজার দখল শ্রমের শোষণ 
পুঁজি রপ্তানির চালে চলে পুঁজিসঞ্চয়ের লোভে চরম পীড়ন  

সভ্যতার ইতিহাস মানে পুঁজির সঞ্চয় তার নাম আত্মসাৎ
রীতি নীতি প্রথা বিধি অনুবিধি পবিত্র কিতাব সব কপোকাৎ \
সুনামগঞ্জ \ ২৪ অক্টোবর ২০২৪  


 ৫০  
ইউরোপ আমেরিকা এবং জাপান সবে বিশ^ সেরা পাজির আন্ডিল 
চুষুণ্ডি চণ্ডাল তারা পৃথিবীতে প্রচলিত নৈতিকতা করেছে বাতিল
অর্থ অস্ত্র মন্ত্র দিয়ে বশংবদ করে মানুষের মন করেছে দখল  
পুঁজির চাপড় খেয়ে বাকি বিশ^ খিল ধরা বলহীন ভীষণ দুর্বল
       
আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকা সভ্য যুগে এসে অষ্টমীর পাঁঠা 
সভ্যতার নামে নরমেধ যজ্ঞের রক্তাক্ত পথ পাকদণ্ডী ধরে হাঁটা 
পুঁজি ক্রমে ক্রমে দখল নিয়েছে যাত্রাপর পৃথিবীর দিশারী কম্পাস 
রাশিয়া—চীন সাম্যের পধ ধরে যেতে যেতে তারা হয়ে গেছে সিসিফাস 
 
বিশ শতকের আগে পরে তৃতীয় বিশ^ শ্রমের উৎস কাঁচামালে ভরা
পণ্যের বাজার ভারি আচানক শস্তা দামে বিকি হয় জগৎ শেঠেরা  
হাজারে হাজার অযুত নিযুত পণ্যের জাহাজ ভিড়ে বন্দরে বন্দরে
ঋণ বিনিয়োগ ও প্রযুক্তি মুনাফার মৃগয়া পুঁজি রপ্তানি নাম ধরে
 
পঁুজিরপ্তানি তো এক কঠিন দড়ির গিট্টো লাগা ঋণের দারুণ ফাঁস
সুদ সমেত আসল দিতেই হবে এবং কালক্রমে হতে হবে দাস 


৫১ 
খিচুড়ি রান্নার নামে আন দেশে ঘুরে তুমি তো দড় উড়িয়ে দিতে অর্থ 
বাড়িয়ে বেতন ঘুস নিতে পারো বটে জনতাকে সেবা দিতে তুমি ব্যর্থ 
বেতন দিতেই হবে তাই চড়া সুদে কড়া শর্তে ঋণ করো যতো পারো
জনতার ঘাড়ে চড়া রাজস্ব চড়িয়ে ঋণ শোধ করে রাজনীতি করো 

লাফাঙ্গা সিঁদেল চোর ধরে ধরে কারাগার ভরো তারা বটে চুনোপুঁঠি 
রাঘব বোয়াল চোর যারা তুমি বলো তারা চরিত্রে পবিত্র পরিপাটি
নিযুত কোটি সম্পদ আত্মসাৎ করে যারা তারা বানিয়েছে কারাগার
ঘোর তঞ্চকতা চলে অদ্রি—অভ্র বনে জোর যার তাবৎ মুল্লুক তার

এক রমণী আমলযোগ্য অপরাধী তারে বিলকুল ভরো কারাগারে 
আর পার পায় যারা আন্ধেরা কামের গুরু দিবালোকে লুটপাট করে
প্রথা নীতি বিধি হয়েছে অন্ত্র যাদের হাতে তারা ঘোর অস্ত্রবশীভূত
তাই সারের ডিলার এম্পির মামা ও ভাই আর সব তুচ্ছ ও বঞ্চিত  
      
আকাশ বাতাস বিষিয়েছ তুমি কালচক্রের চাকায় মাখিয়েছ বিষ 
এখন সময় ভালো নয় লোক সবে ভগ্ন বিভ্রান্ত বিচ্ছিন্ন অহর্নিষ \ 
সুনামগঞ্জ \ ৩০ অক্টোবর ২০২৬

    
 ৫২  
আছে নোংরা কেউ কেউ, লোভের লালায় সদা অধরোষ্ঠ সিক্ত অন্তহীন 
সৃষ্টির সেরা লোলুপ তাদের মতোন ভূভারতে নেই জিহীর্ষু জহিন 
মেফিস্তোফিলিসচেলা  ট্রাম্প—পুতিনের নোংরা লালা ঝরে ভেনিজুয়েলায়
জগৎশেঠের ঘাড়ে চড়ে ক্লাইভের মতো জগদ্দল এখনও বাংলায় 

পৃথিবীতে মানুষের মনে মনে আছে মানুষে মানুষে ঐক্যের মনন 
দানবেরা ব্যাপ্ত করে মন্ত্র বিভেদের বিষ যুগে যুগে হয়েছে এমন 
জাতি ধর্ম বর্ণ গোত্র কালে কালে বিদ্বেষের বিষে নীল কাতর জগতী
সাম্য ন্যায় পৃথিবীকে ছাড়ে অস্ত্র বেচে বেচে বিলাসিতা করে পুঁজিপতি 

পুঁজি অস্ত্র তৈরি করে আর মানুষেরে অপর মানুষ ভাবে অস্ত্রধর
আয়ুধের ধার মানুষের মানবতা ক্ষয় করে তারে বানায় ইতর 
রাষ্ট্রভাঙা শ্রেণিসৃষ্টি দাঙ্গা যুদ্ধ ধ্বংসযজ্ঞ সভ্যতার উঠে নাভিশ^াস   
পুঁজির ফাটকে আটক মানুষ মানবজীবন পণ্য মনুষেরা দাস

যুগে যুগে ছিল আছে মানুষের মজ্জাগত তঞ্চকতা জিহীর্ষা অমর
এক জগতের এক জাতি মানুষের কাছে মানুষেরা হয়েছে অপর

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার