কবি মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২২:২৮

২০০৭ সালের ১৫ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী—সন্তানসহ নিহত হন সুনামগঞ্জ পৌরসভার তৎকালীন তিনবারের চেয়ারম্যান, মরমি কবি হাসন রাজার প্রপৌত্র কবি মমিনুল মউজদীন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মমিনুল মউজদীন স্মৃতি পরিষদ।

 


২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। এতে মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছোট ছেলে কহলিল জিবরান ও গাড়িচালক কবির মিয়া ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয়েছিলেন মমিনুল মউজদীনের বড় ছেলে ফিদেল নাহিয়ান। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন।

 


সুনামগঞ্জ পৌরসভায় টানা তিন বার চেয়ারম্যান থাকাকালে মমিনুল মউজদীন ছিলেন দলনিরপেক্ষ জনপ্রতিনিধিত্বের প্রবর্তক একজন রাজনীতিবিদ। প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নেতা—কর্মীদের নিয়ে তাঁর নেতৃত্বে গঠিত হয়েছিল ‘গণঐক্য’ নামের সর্বদলীয় রাজনৈতিক মোর্চা। দুর্নীতিবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মাদকবিরোধী সামজিক আন্দোলনসহ সৃজনশীল নানা কর্মযজ্ঞে তিনি সুনাম কুড়িয়েছিলেন।

 


পৌর চেয়ারম্যান থাকাকালে মমিনুল মউজদীন প্রায় দেড় দশক জোছনা রাতে সুনামগঞ্জ পৌর শহরের সব স্টি্্রট লাইটের বাতি নিভিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতেন। তাঁর এই উদ্যোগটি তখন দারুণভাবে প্রশংসিত হয়েছিল। এজন্য তিনি জোছনাবাদী কবি—জনপ্রতিনিধি বলে আখ্যায়িত হয়েছিলেন। কবি মমিনুল মউজদীনের প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ হলো: ‘এ শহর ছেড়ে পালাবো কোথায়’ ও ‘হৃদয় ভাঙ্গার শব্দ’।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার