প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:৪১
বাংলাদেশকে আন্তঃসা¤্রাজ্যবাদী দ্বন্দ্ব ও যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র, মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদান এবং বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহ—সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কমিটির সহ—সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব। প্রবন্ধে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা, সামরিক ঘাঁটি নির্মাণ ও বিদেশি সেনা উপস্থিতির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক সামরিক সংঘাতে জড়ানোর আশঙ্কা তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ—সভাপতি অধ্যাপক আবুল ফজল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধূর্জটি কুমার বসু।
আলোচনায় অংশ নেন কবি ও লেখক ইকবাল কাগজী, জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সত্যজিত আচার্য্য চন্দন, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক—প্রকাশক পঙ্কজ কান্তি দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ—সভাপতি সুখেন্দু সেন, সমাজসেবী মোরশেদ আলম, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নিরঞ্জন তালুকদার এবং জাতীয় ছাত্র দল সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আহমেদ শান্ত।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত যুদ্ধ ও রাজনৈতিক ঘটনাবলি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং এগুলো পুঁজিবাদী—সা¤্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার সংকট ও দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া—ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র—চীনের সামরিক উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই সংঘাতমুখর করে তুলছে।
বক্তারা আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ—পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকায় বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হচ্ছে। এ পরিস্থিতিতে সা¤্রাজ্যবাদী শক্তিগুলো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে।
বক্তারা মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বন্দর স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়া, এনডিএসহ বিভিন্ন অসম সামরিক চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির বিরোধিতা করেন। এসব উদ্যোগকে জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী উল্লেখ করে তাঁরা সংশ্লিষ্ট চুক্তি ও সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
সেমিনারে বক্তারা আরও বলেন, সা¤্রাজ্যবাদী যুদ্ধের বিপদ মোকাবিলা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে শ্রমিক—কৃষক—জনগণের মুক্তির সংগ্রাম থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। এসময় সা¤্রাজ্যবাদ ও দেশীয় শোষকগোষ্ঠীর শোষণ—নিপীড়নের অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
সেমিনারে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রগতিশীল, গণতান্ত্রিক, সা¤্রাজ্যবাদবিরোধী ও শান্তিকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন