প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২২:৪৩
রনজিত কাণ্ডের পর নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সুনামগঞ্জ সীমান্তের ৯০ কিলোমিটার সীমান্তে ৪০ টি স্থান চিহৃিত করে ওখানে অত্যাধুনিক নজরদারী ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এই বাহিনী।
গেল দুইদিনে সুনামগঞ্জ—১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বারেকের টিলাসহ সাতটি স্থানে নজরদারী ক্যামেরা বসানো হয়েছে।
বিজিবি’র দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যেই পথ দিয়ে অতীতে আসা যাওয়ার রেকর্ড আছে। অর্থাৎ সীমান্তের এপার থেকে ওপারে ভারতীয় সীমানায় যানবাহন—বিশেষ করে গাড়িতে, মোটরসাইকেলে আসা যাওয়ার ইতিহাস আছে, সেসব স্থানে নজরদারী বাড়ানো হয়েছে। বিজিবি এসব স্থান চিহৃিত করতে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থারও পরামর্শ নিয়েছে। স্থানগুলো চিহৃিত করার আগে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা লক্ষ্যস্থল ঘুরে দেখেছেন।
.jpg)
তাহিরপুর সীমান্তের এলসি পয়েন্টগুলো— চারাগাঁাও, লালঘাট, লাকমা, বারেকের টিলাসহ বেশ কিছু চিহৃিত পয়েন্ট এই নজরদারীর আওতায় এসেছে।
জানা গেছে, ওই স্থানের ক্যামেরাগুলোর মনিটরিং করা হবে ২৮ বিজিবি’র মনিটরিং কক্ষ থেকে। এছাড়া বিজিবির ব্যাটেলিয়ন অধিনায়কের মোবাইলের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে।
কোন দুস্কৃতিকারী ওই ক্যামেরা ভাঙার বা নষ্ট করার চেষ্টা করলে দ্রুত বিজিবি’র পক্ষ থেকে সেগুলো চিহৃিত করে ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন ও ইন্টারনেট সুবিধা পাবার জন্য যেখানে বিদ্যুতের সুবিধা নেই, সেসব স্থানে সোলার প্যানেল বসিয়ে ক্যামেরাগুলোকে সচল রাখা হবে।
.jpg)
সীমান্তের বাসিন্দা একজন স্কুল শিক্ষক বললেন, বিজিবি ৪০ টি স্থান চিহৃিত করে কেবল ওই স্থানগুলো মনিটরিং করে, অন্য অংশে নজরদারী কমিয়ে দিলে— যাদের আসা যাবার টার্গেট আছে বা সীমান্ত অপরাধ কর্মের সঙ্গে যুক্ত তারা অন্য পথ দিয়ে আসা যাওয়া করার চেষ্টা করবে।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাকারিয়া কাদির বললেন, সীমান্তে নজরদারী ক্যামেরা বসানোর উদ্যোগ আগে থেকেই আছে। তবে সিলেটের রাতারগুলের ঘটনার পর এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ৪০ টি’রও বেশি স্থান চিহৃিত করে নজরদারী ক্যামেরা বসানো হবে। গেল দুইদিনে সাতটি স্থানে বসানো হয়েছে। এজন্য সরকার থেকে অর্থায়নও পাওয়া যাবে। এর বাইরে থাকা অন্য স্থান দিয়েও যাতে কোন অপরাধ কর্ম না হয়, সেটিও গুরুত্বের সঙ্গে নজরদারী করা হবে।
গেল আট নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ—১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে রাতারগুল ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’ এ সভা করেন। ওখানে তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে আবার দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে চলে যান। নিজের ফেসবুক আইডিতে রনজিত পরদিন এই ভিডিও আপলোড করলে আইন—শৃঙ্খলা বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবেও বিষয়টি নিয়ে আলোচনায় আসে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন