ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৬

সংগৃহীত ছবি 

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।

 


শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকর আল কাসিমি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল।

 


এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহিন আহমেদ। ২৮ মিনিটে বায়েজিদ বোস্তামীর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

 

 

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। ৬৭ মিনিটে এহসান আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

 

এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল বাংলাদেশের যুবারা। কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার