কবিতা

জীবিত লা‘শের কথা: চতুর্থ সর্গ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২২:১৫

৫৩  
সখ করে কেনা চাকু দিয়ে অকারণে খুন করে বসে নিরীহ কিশোর
জানে না সে অস্ত্রের সুতীক্ষ্ম ধার মনের ন¤্রতা ধৈর্য স্থৈর্য হর
এটম ফাটিয়ে কেউ কেউ ছাই করে দেয় হিরোসিমা নাগাসাকি
অস্ত্রতন্ত্রানলে ছাই হয় মনের মমতা প্রেম থাকে না কীছুই বাকি 

যুদ্ধোন্মাদ মানুষের হাতে নীরিহ মানুষ যতো আজও অহরহ মরে
প্রশাসন বিজ্ঞানের ল্যাব পতাকার তলে জঙ্গিদের ডেরা হয়ে পড়ে
জঙ্গি হোয়াইট হাউস আর কুবেরতন্ত্রের হাতে বিজ্ঞানীরা ক্রীড়নক
কিশোর শাস্তি পেলেও পায় না খুনী ট্রুম্যান ওপেনহাইমার আচানক   

বলা্ হয় যারা মরে তারা মৃত যুদ্ধ সে তো মাত্র পুঁজির ভোগোপচার
মনুষ্যমেদের অপূর্ব যোগান অন্য এক খাণ্ডবদাহ খাদ্য ভাণ্ডার
সুদর্শন চক্র ও গাণ্ডীব পেয়ে কৃষ্ণার্জুনমনে জাগে জিঘাংসা ভীষণ
ট্রিনিটি এটম হাতে ট্রুম্যান ঘাতক শ্রেষ্ঠ বিশে^ অভূতপূর্ব কোপন   

চরাচরে তন্ত্রমন্ত্র চরে জলস্থলঅদ্রিঅভ্র জুড়ে অস্ত্র অবতার 
মননে দ্বেষের চাষ পৃথিবী অপেক্ষাপর নির্মম যুদ্ধ দাঙ্গার \ 
সুনামগঞ্জ \ ৪ নভেম্বর ২০২৬
৫৪
কঠিন পাথর কেটে ধারালো কুঠার মানে অস্ত্র ছাড়া হয় না সভ্যতা
এই তো বিজ্ঞান তার থেকে প্রযুক্তির শক্তি নিত্য অভিনব কুশলতা    
যুগে যুগে মানুষেরা প্রকৃতিকে বশীভূত করে করে পেরিয়েছে পথ
হাজার শতক ধরে মানুষের জয়যাত্রাÑ পথ মাপে সমাজের রথ

রক্তলিপ্সু ভীষণ অশুভ তার অক্টোপাশ ডানার বিস্তার চরাচরে  
মৃতের মিছিল বাড়ে মত্ত মেফিস্তোফিলিস ভর বেলা রক্তস্নান করে
বিজ্ঞানী ও রাষ্ট্রনায়কেরা নিজের চৌহদ্দি ছেড়ে প্রৈতিহর হয়ে উঠে 
নিউ মেক্সিকোর মরু আলামোগার্ডোয় পরমাণু বোমার বিস্ফার ঘটে

মরুবুকে অভ্র নীল কলূষিত করে জ¦লে উঠে প্রচণ্ড অগ্নিগোলক
শত সহ¯্র সূর্যের একত্রিত তেজ তার আচানক সর্বহন্তারক
আকাশে বাতাসে ধ্বংসের দুন্দুভি বাজে হতভম্ব এটম বোমার হোতা
১৯৪৫ সালের ১৬ জুলাই ভোরে রটে প্রলয় বারতা  
 
পার পায় ট্রুম্যান ও তার বিজ্ঞানী চেলারা মুছে যায় ন্যায়ের সীমানা 
তারে বলে রাজনীতিÑ পৃথিবীতে বেশি বেশি ঘটে চলে খুনের ঘটনা \
সুনামগঞ্জ \ ৬ নভেম্বর ২০২৬

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার