কাদের কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক নয়

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৬

সংগৃহীত ছবি 

অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন। বিরিয়ানি, খিচুড়ি, তন্দুরি, কাবাব বা ছোলাসহ অনেক ধরনের খাবারের সঙ্গে কাঁচা মরিচ, পেঁয়াজ না হলে ঠিক জমে না। কেউ কেউ আবার পান্তাভাত বা সাধারণ ডাল-ভাতের সঙ্গেও কাঁচা পেঁয়াজ খান। অনেকের মতে, কাঁচা পেঁয়াজ খাওয়া মানেই স্বাস্থ্যের জন্য ভালো,শরীর ঠান্ডা থাকে। কথাটা কারও কারও ক্ষেত্রে সত্যি হলেও অনেকের জন্য বিপজ্জনক। 

 

 

পুষ্টিবিদদের মতে, কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট এবং সালফার কম্পাউন্ড থাকে, যা সাধারণ মানুষের জন্য উপকারী। কিন্তু বিশেষ কয়েকটি শারীরিক সমস্যা থাকলে কাঁচা পেঁয়াজ খাওয়া ক্ষতিকর। যেমন-

 

১. কাঁচা পেঁয়াজে ফ্রুকট্যান নামে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে, যা সহজে হজম হয় না।  এ কারণে যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, ক্রনিক গ্যাস, বদহজম বা অম্বলের সমস্যা আছে, তাদের কাঁচা পেঁয়াজ খেলে পেট ফাঁপা, পেটে ব্যথা, বুক জ্বালা বহুগুণ বেড়ে যায়।

 

২. পেঁয়াজ রক্তকে পাতলা করতে সাহায্য করে। তাই যারা হার্টের রোগ বা অন্য কারণে রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়া বিপজ্জনক। এতে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে।

 

৩. কাঁচা পেঁয়াজ রক্তে শর্করা এবং রক্তচাপ দুটোই কমিয়ে দেয়। যাদের এমনিতেই লো সুগার বা নিম্নচাপের সমস্যা আছে, তারা বেশি পেঁয়াজ খেলে মাথা ঘোরা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।

 

৪.অনেকেরই পেঁয়াজ থেকে অ্যালার্জি হয়। কাঁচা পেঁয়াজ খাওয়ার পর যদি ত্বকে চুলকানি, লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসকষ্ট হয়, তাহলে বুঝতে হবে এই খাবারে আপনার অ্যালার্জি আছে। সঙ্গে সঙ্গে পেঁয়াজ খাওয়া বন্ধ করুন।

 

৫. সামনে যদি কোনও অপারেশন থাকে বা সদ্য অপারেশন হয়ে থাকে, তাহলে কাঁচা পেঁয়াজ এড়িয়ে চলুন। এটি রক্ত জমাট বাঁধতে দেরি করায় এবং রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়, যা অপারেশনের সময় ও পরে জটিলতা তৈরি করতে পারে। এ কারণে চিকিৎসকরা অপারেশনের ২ সপ্তাহ আগে থেকেই কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করেন।
সূত্র: সমকাল .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার