ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬

সু.খবর ছবি

বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু আইনি আনুষ্ঠানিকতা। বাংলাদেশে মুসলিম বিয়ের ক্ষেত্রে বয়স, প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী, দেনমোহর ও নিবন্ধনের নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করতে চাইলে আগে থেকেই এসব বিষয় জেনে রাখা প্রয়োজন। 

 

বর-কনের বয়স কত হতে হবে?

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর। অর্থাৎ বর ও কনেকে নির্ধারিত বয়স পূর্ণ করতে হবে।

 

বিয়েতে যেসব কাগজপত্র লাগবে

বিয়ের নিবন্ধনের জন্য সাধারণত বর-কনের জাতীয় পরিচয়পত্র অথবা বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য এবং সাক্ষীদের পরিচয়সংক্রান্ত তথ্য প্রয়োজন হয়। আগে বিয়ে হয়ে থাকলে প্রযোজ্য ক্ষেত্রে তালাকের প্রমাণপত্র বা আগের স্বামী কিংবা স্ত্রীর মৃত্যুসনদ লাগতে পারে।  

 

সাক্ষী কয়জন প্রয়োজন?

মুসলিম বিয়েতে সাধারণত দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী রাখা হয়। পাশাপাশি বর-কনের সম্মতি এবং দেনমোহরের পরিমাণ নির্ধারণ করতে হয়।

 

কাজি ডাকা ও বিয়ে নিবন্ধনের নিয়ম

বাসায় বিয়ে করতে চাইলে সংশ্লিষ্ট এলাকার লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিকাহ রেজিস্ট্রার নিজে বিয়ে পড়ালে তিনি নিবন্ধনের ব্যবস্থা করবেন। অন্য কেউ বিয়ে পড়ালে বরকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে জানাতে হবে।   

 

বিয়ে নিবন্ধনে কত খরচ?

২০২২ সালের সংশোধিত বিধি অনুযায়ী, প্রতি এক হাজার টাকা দেনমোহরের জন্য নিবন্ধন ফি ১৪ টাকা। সর্বনিম্ন ফি ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে এক লাখ টাকা দেনমোহরে নিবন্ধন ফি ১ হাজার ৪০০ টাকা এবং পাঁচ লাখ টাকা দেনমোহরে ফি হবে সর্বোচ্চ ৫ হাজার টাকা।

 

 

বিয়ের নিবন্ধন শেষে কাবিননামার সত্যায়িত কপি সংগ্রহ করা জরুরি। স্বাক্ষরের আগে নাম, জন্মতারিখ, ঠিকানা, দেনমোহর ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করা উচিত। এতে ভবিষ্যতে বিয়ের আইনি প্রমাণ সংরক্ষণ সহজ হবে।

 

সূত্র: যুগান্তর.কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার