শীতে কাশি-গলাব্যথায় পান করুন এই উষ্ণ পানীয়

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩০

সংগৃহীত ছবি 

বাতাসে দূষণ, ধুলো কিংবা বাজির ধোঁয়াসহ নানা কারণে গলায় খুসখুস, শুষ্ক কাশি ও গলাব্যথার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শীতের শুরুতে এই অস্বস্তি আরও বাড়ে। এমন সময়ে গরম পানীয় খেলে গলায় সাময়িক আরাম মিলতে পারে। দুধ, ঘি, বেসন ও কয়েকটি মশলা দিয়ে তৈরি বেসনের শিরা হতে পারে তেমনই একটি পানীয়।

 

 

বেসন, দুধ, ঘি ও গুড় দিয়ে তৈরি এই পানীয়ের স্বাদ অনেকটা পাতলা হালুয়ার মতো। এলাচ, গোলমরিচ ও সামান্য হলুদের গন্ধ পানীয়টিকে করে তোলে আরও সুস্বাদু। গরম অবস্থায় ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে গলার শুষ্কতা ও খুসখুসে ভাব থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন। দুধ ও বেসন থেকে কিছু পুষ্টিও মেলে। 

 

কী কী লাগবে?

 

বেসন ৩ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, জল ১ কাপ, দুধ আধ কাপ, এলাচগুঁড়ো আধ চা-চামচ, গোলমরিচগুঁড়ো এক চিমটে, হলুদগুঁড়ো এক-চতুর্থাংশ চা-চামচ এবং গুড় ৩ টেবিল চামচ। স্বাদ অনুযায়ী কয়েকটি বাদাম ও পেস্তাকুচি নিতে পারেন।

 

কীভাবে বানাবেন?

 

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে বেসন দিয়ে কম আঁচে ভালো করে ভাজুন। বেসনের রং সোনালি হয়ে এলে এবং বাদামের মতো সুগন্ধ বেরোলে ধীরে ধীরে পানি মেশান। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। এরপর দুধ দিয়ে মিশ্রণটি মসৃণ করে নিন। এলাচগুঁড়ো, গোলমরিচগুঁড়ো ও হলুদ দিয়ে কম আঁচে মিনিট দশেক ফুটতে দিন। শেষে গুড় মিশিয়ে ভালো করে নাড়ুন। গুড় গলে গেলে আঁচ বন্ধ করে কাপে ঢেলে ওপর থেকে বাদাম ও পেস্তাকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার