তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আ'গু'ন, অল্পের জন্য রক্ষা 

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:১২

সু.খবর ছবি

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এই ব্যাংকটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

 

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইটগার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভান।

 


প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনে ব্যাংকের দুটো কাঠের দরজা এবং বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।

 


গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত প্রায় ২টার দিকে কে বা কারা ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইটগার্ড চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনে দুটো কাঠের দরজা এবং বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে।

 


তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয় নি, অল্পের জন্য বড় ধরনের ক্ষতি হয় নি। তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার