রাজু মোল্লা হ'ত্যা'র প্র'তি'বা'দে সুনামগঞ্জে কৃষকদলের মি'ছি'ল-সমাবেশ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

সু.খবর ছবি

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

 


সুনামগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

 


এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের জেলা আহ্বায়ক লুৎফর রহমান, জিসাসের জেলা আহ্বায়ক মশিউর রহমান রাসেল এবং জেলা যুবদলের সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন।


প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত ও দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার।


এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সুনামগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক রুমেন আহমদ, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব আবুল কালাম, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব মসলম আলী, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের সদস্যসচিব আব্দুন নুর, সুনামগঞ্জ পৌর কৃষকদলের সদস্যসচিব নজরুল ইসলাম এবং মধ্যনগর উপজেলা কৃষকদলের সদস্যসচিব পদপ্রার্থী আতিকুর রহমান চৌধুরী।

 


সমাবেশ ও প্রতিবাদ মিছিলে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের কৃষকদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার